সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট সীমান্তে আটক ২ভারতীয় নাগরিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

আটক দুই ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারু এর ছেলে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার (৩২) কে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাস (৫৫) কে আটক করা হয়।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান বলে জানায় বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে আটক ২ভারতীয় নাগরিক

আপডেট সময় : ০৪:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫