সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক সহ অন্যদের নিকট হতে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার সারী-৩ লালাখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। 

এ সময় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের সময় ছয়টি নৌকা ধ্বংস করে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়।  এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ধারা ১৫ এ  দুইজনকে   ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গর্দ্দনা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইসলাম উদ্দিন (৩৪) ও একই গ্রামের কয়সর আহমেদ (২৮)। পরে দুপুর ২:০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভুমি)র নেতৃত্বে উপজেলার ৪ নং বাংলা বাজার ও আসামপাড়া গ্রামে অভিযান পরিচালিত হয়। 

এ সময় আসামপাড়া গ্রামের বিভিন্ন বালু মহাল হতে নিষেধাজ্ঞা অমান্য করে বালু পাথর উত্তোলনের করায় ও স্তুপ করে রাখা ২০ ট্রাক বালু ও পাথর জব্দ করা হয়। পরে পরিবেশ দূষণ করে ক্রাশার মিল চালানোর দায়ে দুইটি ক্রাশার মিলকে আর্থিক জরিমানা আদায় ও একটি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানে ক্রাশার মিল ও বালু পাথরের সাথে জড়িত থাকায় অন্তত ৮ জন ব্যাক্তির নিকট হতে  বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়েছে।

এ সময়  পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হদা, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির বিজিবির টিম সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম অভিযানে অংশ নেয়। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী অভিযান করে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও বিভিন্ন ব্যবসায়ী হতে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪