সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী

সাদপন্থিদের স*ন্ত্রাসী হামলা- জৈন্তাপুরে প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

গত ১৭ই ডিসেম্বর রাজধানী ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে শান্তিপ্রিয় ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও খুনিদের ফাঁসীর দাবীতে জৈন্তাপুর উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর)  বেলা ১২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার ব্যনারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রতিবাদ সভায় বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবাঃ) এর সভাপতিত্বে ও মাওলানা জয়নুল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান হরিপুর বাজার মাদ্রাসার মুহ্তামিম মাওলানা শায়খ হিলাল আহমেদ (দাঃবাঃ)।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, দাওয়াতে তাবলিগ একটি শান্তিপূর্ণ দ্বীনপ্রচারের মাধ্যম। কিন্তু উগ্রবাদী সাদপন্থিদের হস্তক্ষেপে এই দ্বীনি কার্যক্রমকে সন্ত্রাসে রূপ দিয়েছে। তারা আরো বলেন, ইসলামে সন্ত্রাসী, খুনের কোন স্হান নেই। গত ১৭ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে জৈন্তাপুরের কিছু পথভ্রষ্ট ভাইয়েরা সাদপন্থিদের সাথে ছিলেন। তারা আগামী কয়েকদিনের মধ্য জৈন্তাপুরের বর্ষীয়ান আলেমদের শরণাপন্ন হয়ে যেন তওবা করে সঠিক দ্বীনের পথে ফিরে আসে সে আহবান জানানো হয়।

সেই সাথে জৈন্তাপুর উপজেলার যে কোন মসজিদে সাদিয়ানীদের কার্যক্রম দেখা গেলে সাথে সাথে যেন তাদের কার্যক্রম বন্ধ করে উলামাদের নিকট নিয়ে আসার আহবান জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের নিকট টঙ্গী ইজতেমার ময়দানে চারজন সাথী ভাইকে যারা হত্যার কাজে যারা সম্পৃক্ত ছিলো তাদের দ্রূত ফাঁসীর আওতায় আনার দাবী জানান বক্তারা।

এ সময় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুফতী জিল্লুর রহমান কাসেমী, মাওলানা মুবাশ্বির আলি রামপ্রসাদী, মাওলানা জিল্লুর রহমান ভাইটগ্রাম, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী,   ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মাওলানা আবদুল হান্নান, মাওলানা আবু হানিফ,মাওলানা ফয়জুল ইসলাম, ক্বারি আব্দুর রউফ, মাওলানা আবদুল মুকিত জকিগন্জি, মাওলানা তবারক আলি, মাওলানা গোলাম নূর, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা জামাল হাক্কানী, মাওলানা আনোয়ার শাহ্,মাওলানা আব্দুল হামিদ, মাওলানা কবির আহমেদ খান, মাওলানা বশির আহমেদ,মাওলানা ওয়াহিদুল হক, মাওলানা রেজাউল করিম রেজা,মাওলানা আবদুল ওয়াদুল বাগেরখাল, মুফতি হুজায়ফা, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল মুসাব্বির, মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা রাফি উদ্দিন শাহীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন জামিল।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন তাবলিগের মূলধারা মুরুব্বি বদরুদ্দীন পারভেজ, মোশাররফ হোসেন, মাওলানা হাবিবুল্লাহ মাস্টার, আলহাজ্ব হোসাইন আহমেদ  সহ বিশিষ্ট উলামা, জনপ্রতিনিধি এবং তাবলীগে শুরায়ী নেজামের অনুসারীদ্বায়ীগণ। সমাবেশ শেষে ১৭ই ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে শান্তিপ্রিয় ঘুমন্ত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের ফাঁসীর দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাদপন্থিদের স*ন্ত্রাসী হামলা- জৈন্তাপুরে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪