সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

হবিগঞ্জে আড়াই মাস কর্মবিরতির পর কাজে ফিরলেন চা-শ্রমিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘ প্রায় আড়াই মাস কর্মবিরতির পর আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে কাজে ফিরেছেন ন্যাশনাল টি কোম্পানির ১২ টি চা বাগানের চা-শ্রমিকরা। সোমবার দুপুর থেকে শ্রমিকদের ২ সপ্তাহের মজুরি পরিশোধর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগদান করেছেন ব’লে জানা গেছে ।

মাধবপুর উপজেলায় এনটিসির দুটি চা বাগান তেলিয়াপাড়া ও জগদীশপুর চা বাগান সহ ১২ টি চা বাগানে নিয়মিত শ্রমিক রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। গত ৫ আগস্ট সরকার পতনের পর এনটিসি কোম্পানির পরিচালনা পরিষদের কার্যক্রম ভেঙে পড়ে। ব্যাংক হতে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেলে চা-শ্রমিকদের সাপ্তাহিক মজুরি, রেশন ও মাসিক বেতন বন্ধ হয়ে যায়।

এর পর ৬ সপ্তাহ মজুরি ছাড়াই কাজ করেন শ্রমিকরা। তারপর থেকেই গত ১৯ অক্টোবর থেকে বকেয়া মজুরি ও রেশনের দাবিতে কর্মবিরতি শুরু করেন ১২ টি চা বাগানের শ্রমিকরা। গত ১ ডিসেম্বর সংকট নিরসনে এিপক্ষীয় আলোচনা হয় বিভাগীয় শ্রম দপ্তর  শ্রীমঙ্গল সভাকক্ষে ।  সেখানে সিদ্ধান্ত হয় শ্রমিকদের ছয় সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হবে। অবশিষ্ট বকেয়া মজুরি আগামী মার্চ মাসের মধ্যে কিস্তিতে পরিশোধ করা হবে। শ্রম দপ্তরের এিপক্ষীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করা হয়।

চা শ্রমিক কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পান জানান, চা শ্রমিকরা কর্মবিরতির কারনে রাষ্ট্র, মালিক ও শ্রমিকদের ক্ষতি হয়েছে। বাগানের স্বার্থে শ্রমিকদের সবাইকে ১ ঘন্টা বেশি কাজ করার জন্য অনুরোধ করেন তিনি। এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক জানান, ঋন জটিলতার কারনে শ্রমিকদের মজুরি ও রেশন দিতে বিলম্ব হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে আড়াই মাস কর্মবিরতির পর কাজে ফিরলেন চা-শ্রমিকরা

আপডেট সময় : ১২:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪