সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

অলিপুরে ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জ থেকে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে মো. হাবিব হাওলাদার (৩০) ও মো. রাশেদ মোল্লার ছেলে মো. রিশাদ মিয়া (১৯)।

ওসি দিলীপ কান্ত নাথ জানান, পুলিশ উপজেলার দক্ষিণ বড়চরস্থ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর প্রধান গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫) কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়িটি তল্লাশি করার সময় ২৬টি ছোট বড় প্লাস্টিকের বস্তার ভেতরে লাল ও খয়েরি রঙের ৩১০ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৫ গজ বিভিন্ন রঙের প্যান্টের ভারতীয় থান কাপড় ও ৬ হাজার ৩০০ পিস ছোট বড় চশমা (সানগ্লাস) জব্দ করা হয়। তিনি আরো জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এসব পণ্যের মূল্য হবে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অলিপুরে ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪