সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটের বিভিন্ন মোড়ে ভাসমান শীতের পিঠা দোকানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো, বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা। শীতের এ সময়টায় তাঁদের আয়-রোজগারও ভালো বলে জানা গেছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অন্তত শতাধিক ভাসমান পিঠা দোকানি রয়েছেন। ব্যবসায়ীরা জানান, এ ব্যবসায় তেমন একটা পুঁজি লাগে না। জ্বালানি হিসেবে লাকড়ি বা খড়ি লাগে, অনেকেই আবার গ্যাস ব্যবহার করেন। এ ছাড়া কিছু গুড়, নারকেল ও চালের গুঁড়া দিয়েই শুরু করা যায় ব্যবসা।

মহানগরের শাহীঈদগাহ, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, মদিনামার্কেট, আম্বরখানা, টিলাগড় ও জিতু মিয়ার পয়েন্ট (কাজিরবাজার সেতু) এলাকায় শীত মৌসুমে ভাপা ও চিতই পিঠা বিক্রি হয় বেশি। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্রি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পিঠার দোকানগুলোতে।

জিন্দাবাজারে ফুটপাতে পিঠা ব্যবসায়ীরা বলেন, চিতই পিঠা বিক্রি হচ্ছে বেশী। আবার চিতই পিঠার মরিচ, সরষে, শুঁটকি বাটা দিয়েও পিঠা বিক্রি করছি। এসব পিঠার এক একটির দাম নেওয়া হয় ১০ থেকে ১৫ টাকা।

আম্বরখানা এলাকায় পিঠা খেতে খেতে জালাল হোসেন নামে এক ক্রেতা বলেন, পিঠা না খেলে শীতের পূর্ণতা আসে না। শীত আসবে আর বাঙালি পিঠা খাবে না তা হয় না। তাই এলাম। খুব স্বাদের পিঠা পওয়া যাচ্ছে। আমি বাসায় আমার মা ও স্ত্রী-সন্তানদের জন্য নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বিভিন্ন মোড়ে ভাসমান শীতের পিঠা দোকানি

আপডেট সময় : ০২:৪৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪