সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতীয় মন্ত্রীর কড়া বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। এ ঘটনায় বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের ঘটনাও ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায়।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার (২৯ নভেম্বর) এক সভায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে। এসব ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন, ‘মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কী ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা…অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএমপিতে কত হিন্দু। এগুলো দেখা যায় না?

পশ্চিমবঙ্গের এই মন্ত্রী বলেন, ‘এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও বলেন, ‘সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সে-ও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতীয় মন্ত্রীর কড়া বার্তা

আপডেট সময় : ০৮:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪