সংবাদ শিরোনাম ::
সিলেটে ইয়াবাসহ বুলবুল ও শোভা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ থেকে ইয়াবার বিশাল চালানসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে বুলবুল আহমেদ (৫০) ও মৃত রুবেল আহমদের মেয়ে শোভা আক্তার (২২)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।



























