সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

আপনারও কি খাওয়ার পরপরই টয়লেটের চাপ আসে? তাহলে জেনে রাখুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

খাওয়ার পর অনেকের টয়লেটের চাপ আসে।

লাইফস্টাইল :

অনেকেরই খাবার খাওয়ার পরই টয়লেটের চাপ আসে। বিশেষ করে প্রাতরাশের পরপরই। খাদ্যগ্রহণের পরপরই মলত্যাগ করার প্রচণ্ড চাপ আসে এবং টয়লেটে না যাওয়া পর্যন্ত পেটব্যথা ও অস্বস্তি হতে থাকে। এমন অভ্যাস যাঁদের, তাঁরা কি কোনো সমস্যায় ভুগছেন?

কেন এমন হয়?

এর মূল কারণ হলো শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স নামে পরিচিত। খাবার গ্রহণের পর প্রথমে তা মুখ থেকে খাদ্যনালি হয়ে পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলী থেকে স্নায়ুর মাধ্যমে তলপেটে অবস্থিত কোলন বা বৃহদান্ত্র তার মধ্যে জমে থাকা মল বের করে দেওয়ার জন্য স্নায়ুবার্তা প্রেরণ করে, যা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স নামে পরিচিত। স্নায়ুবার্তা প্রেরণ বা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সের মূল উদ্দেশ্য, পাকস্থলীতে আগত খাবার গ্রহণ করার জন্য কোলন বা বৃহদন্ত্রের প্রস্তুত রাখা। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা সবার মধ্যেই কমবেশি দেখা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স অতিরিক্ত সংবেদনশীল হয়ের থাকে। এই অতি সংবেদনশীলতার কারণে কোনো কিছু খেলেই সঙ্গে সঙ্গে মলত্যাগের ইচ্ছা জাগে।

আপাতসুস্থ মানুষেরও এই সংবেদনশীলতা থাকতে পারে। তবে যেসব ব্যক্তি আইবিএস অথবা আইবিডি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যায়। এ ছাড়া অনেক সময় দুধ ও তেল বা চর্বিজাতীয় খাবার খেলে বা ভরপেট খেলে এ সমস্যা দেখা যায়।

পরিত্রাণের উপায়

প্রথমেই জানিয়ে রাখি, এই সমস্যা কোনো রোগ নয়। অনেক সময় সুস্থ ব্যক্তিদেরও সমস্যাটি দেখা দিতে পারে। সে জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে

১. একবারে পেট ভরে খাবেন না।

২. একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খাবেন।

৩. যেসব খাবার খেলে সঙ্গে সঙ্গে মলত্যাগের চাপ আসে, শনাক্ত করে সেসব খাবার এড়িয়ে চলতে হবে।

৪. পিপারমিন্ট অয়েল জাতীয় ওষুধ খেলে এ সমস্যা থেকে অনেক সময় দূরে থাকা যায়।

৫. প্রয়োজনে চিকিৎসার জন্য পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন।

ডা. মো. মুসআব খলিল, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপনারও কি খাওয়ার পরপরই টয়লেটের চাপ আসে? তাহলে জেনে রাখুন

আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪