সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট

সিলেটে ছাত্রশিবির বিক্ষোভ-মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রশিবির। দীর্ঘ ১৬ বছর পর বাঁধাহীনভাবে প্রথমবার বড় ধরনের বিক্ষোভ করলো ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বেলা দুইটার দিকে মহানগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রশিবির। পরে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফ মাহমুদ,  মহানগর সেক্রেটারি শাহীন আহমদ, শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার প্রমুখ।

এর আগে ২৫ নভেম্বর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শক্তির পুনর্বাসন রুখতে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ শীর্ষক  কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ছাত্রশিবির বিক্ষোভ-মিছিল

আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪