সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গরমে শিশুদের ডায়রিয়া: কারণ, প্রতিরোধ ও করণীয় বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে- প্রধানমন্ত্রী জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও

গ্রেফতার নয়, নেতানিয়াহুর মৃত্যুর পরোয়ানা চান খামেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি নেতাদের ইঙ্গিত করে বলেন, তারা (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়…এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত।

আইসিসির বিচারকেরা তাদের রায়ে বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক ও পরিকল্পিত আক্রমণের’ অংশ হিসেবে হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের অপরাধমূলকভাবে দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।

এ সিদ্ধান্তের বিপরীতে ইসরাইলে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। গাজার বাসিন্দারা আশা করেছেন যে, এটি সহিংসতার অবসান ঘটাতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে। ইসরাইল হেগভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার করেছে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রেফতার নয়, নেতানিয়াহুর মৃত্যুর পরোয়ানা চান খামেনি

আপডেট সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪