সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

নতুন কমিটি নিয়ে টাডের যাত্রা, নেতৃত্বে কারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটির সদস্যরা।

বিনোদন ডেস্ক :

অভিনেতা-নাট্যনির্দেশক আজাদ আবুল কালামকে সভাপতি এবং সাইফ সুমনকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকার (টাড) পূর্ণাঙ্গ কমিটি। ঢাকার মঞ্চনাটকের শিল্পীদের অধিকার রক্ষার উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর নতুন এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাড জানায়, গত শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম সাধারণ সভা। নিবন্ধিত ১৭০ জন সদস্যের মধ্য থেকে ৮০ জন সদস্য উপস্থিত থেকে তাঁদের মতামত প্রদান করেন। ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি অনুমোদন করেন সদস্যরা। এই কমিটি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করবে।

নতুন কমিটিতে আইরিন পারভীনকে ভাইস প্রেসিডেন্ট, তৌফিকুল ইসলাম ইমনকে সেক্রেটারি অর্গানাইজেশন এবং শামীম সাগরকে ট্রেজারার করা হয়েছে। এ ছাড়া আসাদুল ইসলামকে সেক্রেটারি অফিস, নাজনীন হাসান চুমকিকে সেক্রেটারি কমিউনিকেশন, অপু শহীদকে সেক্রেটারি ইভেন্ট, কাজী রোকসানা রুমাকে সেক্রেটারি ওয়েলফেয়ার, এ কে আজাদ সেতুকে সেক্রেটারি ক্লাব মনোনীত করা হয়েছে। নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্চিতা শারমিন পিয়া।
সংগঠনটির মূল লক্ষ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটারচর্চায় মঞ্চে এবং নেপথ্যে যুক্ত শিল্পীদের অধিকার, স্বার্থ ও দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, শৈল্পিক দক্ষতা উন্নয়নে প্রতিনিধিত্ব করা।

শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম সাধারণ সভা ।

এটি কি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে সাংঘর্ষিক নাকি পরিপূরক কোনো সংগঠন? এমন প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, ‘থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা কোনোভাবেই থিয়েটার দল বা থিয়েটার দলগুলো নিয়ে গঠিত কোনো সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ, এটি শুধু ব্যক্তির সংগঠন, কোনো দলের নয়।

সংগঠন সূত্রে জানানো হয়, ঢাকা মহানগরে নিয়মিতভাবে অন্তত পাঁচ বছর ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত যেকোনো নাট্যশিল্পী (অভিনেতা, নির্দেশক, নাট্যকার, ডিজাইনার, নেপথ্য মঞ্চশিল্পী) এই অ্যাসোসিয়েশনে আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি সদস্য একজন একক ব্যক্তি হিসেবে যুক্ত হবেন। তিনি কোনো থিয়েটার দলের প্রতিনিধিত্ব করতেও পারেন, না-ও পারেন। তবে অবশ্যই তাঁকে ঢাকা মহানগরের থিয়েটার-সংশ্লিষ্ট কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন কমিটি নিয়ে টাডের যাত্রা, নেতৃত্বে কারা

আপডেট সময় : ০৫:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪