সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গরমে শিশুদের ডায়রিয়া: কারণ, প্রতিরোধ ও করণীয় বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে- প্রধানমন্ত্রী জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও

অবৈধ বসবাসের অভিযোগে সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ বসবাস, মেয়াদবিহীন কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এক সপ্তাহে ১৯ হাজার ৬৯৬ জনকে গ্রেফতার করেছে।

এক সরকারি প্রতিবেদন অনুসারে, মোট ১১ হাজার ৩৩৬ জন ব্যক্তিকে অবৈধ বসবাসের জন্য গ্রেফতার করা হয়। এছাড়া ৫ হাজার ২৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা এবং আরও ৩ হাজার ১৮৪ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আটক করা হয়।

প্রতিবেদনে দেখানো হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতারকৃত ১ হাজার ৫৪৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের। 

আরও ৭১ জন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং ২২ জনকে পরিবহন আইন লঙ্ঘন এবং অবৈধ আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে  সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) পর্যন্ত জরিমানা এবং সেই সাথে যানবাহন বাজেয়াপ্ত হতে পারে।

এ ছাড়া সন্দেহজনক আচরণ দেখা গেলে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ বসবাসের অভিযোগে সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪