সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার: উপদেষ্টা হাসান আরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের ভিসা দেওয়ার ব্যাপারে তাদের বিধি-নিষেধ রয়েছে। তারা ভিসা দেবেন, কি দেবেন না- এটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অন্যতম মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আসা ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু এবং ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর এবং ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।

সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজি, প্রফেসর আমিনুর রহমান মজুমদার, প্রফেসর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ গণ্যমান্য ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসা দেওয়া না দেওয়া ভারতের নিজস্ব ব্যাপার: উপদেষ্টা হাসান আরিফ

আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪