সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বাহুবলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১০ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ বাহুবল প্রতিনিধি :

বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ সহোদর সহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তানভীর মিয়া (১৭) ও রাসেল মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ৯ টার দিকে হাফিজিয়া মাদ্রাসার সাইট বোর্ড সংলগ্ন এ ঘটনা ঘটে। এছাড়া অন্য আহতরা হলেন- আব্দুল সহিদ (৪৫), মোঃ ধন মিয়া (২৭), মোঃ আব্দুল ছায়েদ (৩৬), মোঃ আব্দুল্লাহ মিয়া (৫৭), রুবেল মিয়া (২৮), আব্দুল আজিজ (৪৮), নাছির উদ্দিন (২২), শেখ নূর শাহ আলম (১৮)।

আহত শেখ শাহ আলম এর পিতা আব্দুল জাহেদ মিয়া জানান, ওই উপজেলার পশ্চিম ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে হাফেজ আব্দুল হামিদ তারা মিয়া উদ্যোগে পশ্চিম ভাদেশ্বর গ্রামে একটি নূরানী মাদ্রাসা নির্মাণাধীন রয়েছে। ওই মাদ্রাসায় নির্মাণ কাজে সহায়তা করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল জাহেদ মিয়া ও শাহাবউদ্দিন সহ মাদ্রাসা নির্মাণ কাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গত ৫ নভেম্বর মাদ্রাসা নির্মাণ কাজে বাঁধা দেন একই এলাকার অনু মিয়া ও আব্দুল আহাদসহ কয়েকজন ব্যক্তি।

এক পর্যায়ে নির্মাণ কাজ চালিয়ে যেতে হলে তাদের ১ লাখ টাকা চাঁদা দিতে হবে দাবী করেন। এ ব্যাপারে গত ৬ নভেম্বর হবিগঞ্জ সার্কিট হাউজে অবস্থিত সেবা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১০ জন আহত

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪