সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

টিকিট ছাড়া ভ্রমণ ও অসদাচরণ,ছাত্র পরিচয়দানকারী ৮ জনকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার কুলাউড়া প্রতিনিধি ;

মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকিটে ভ্রমণ এবং ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে অসদাচরণের অভিযোগে ছাত্র পরিচয়দানকারী ৮ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

রোমান আহমদ জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী উঠেন। ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর ট্রেনের টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাধে বিপত্তি।

রোমান আহমদ আরও জানান, ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা ছাত্রসহ বিভিন্ন পরিচয় দেয় যা সন্দেহজনক ছিলো। একপর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা। পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই ৮ জনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিকিট ছাড়া ভ্রমণ ও অসদাচরণ,ছাত্র পরিচয়দানকারী ৮ জনকে জরিমানা

আপডেট সময় : ০১:৩৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪