সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সুনামগঞ্জ তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানব ব ন্ধ ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধ :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন (উপকেন্দ্র) স্থাপনের দাবিতে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে তাহিরপুরের সচেতন নাগরিক মহল ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেমের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জনাব জুনাব আলী, সচেতন নাগরিক মহলের পক্ষে মেহেদী হাসান উজ্জল, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বাদল মিয়া, আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীর আলম, গোলাম নবী সাজ্জাদ, আবু জুহুর, আবুল হাসান রাসেল, নাছরুম, তানিম আহমদ লিংকন, আসাদুজ্জামান মুন্না, সাংবাদিক শওকত হাসান, ছাত্রনেতা আবুল হাসনাত রাহুল, সাজিবুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, শতভাগ অগ্রাধিকার থাকা সত্বেও তাহিরপুর সদরে কোন পল্লী বিদ্যুৎ সাব স্ট্রেশন (উপকেন্দ্র) নেই। প্রতিটি উপজেলায় সাবস্টেশন উপজেলা সদরে স্থাপন করা হলেও ব্যতিক্রম হয়েছে এই উপজেলায়। এ উপজেলায় সাবস্টেশন (তাহিরপুর সাব জোনাল অফিস-১) নামে একটি স্থাপন করা হলেও সেটি বাদাঘাট ইউনিয়নে রয়েছে। তারা আরও বলেন, আমরা জানতে পেরেছি আরও একটি সাবস্টেশন তাহিরপুর সদরের বাহিরে ট্যাকেরঘাটে স্থাপন করা হবে। আমরা হুশিয়ারী দিয়ে বলতে চাই যদি আর কোন সাবস্টেশন এই উপজেলায় স্থাপন করা হয় তাহলে আগে তাহিরপুর সদরে স্থাপন করতে হবে। অন্যতায় আমরা পল্লী বিদ্যুতের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে।

সাংবাদিক বাবরুল হাসান বাবলু বলেন, বিগত আওয়ামীলীগের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আমলে তাহিরপুরের বেশ কিছু উন্নয়নমূলক কাজ তাহিরপুর সদরকে বাইপাস করে করা হয়েছে। আর এমন কাজ করতে দেয়া হবেনা। যে কর্মকর্তা সুনামগঞ্জ থেকে তাহিরপুর সদরকে বাইপাস করে সাবস্টেশন স্থাপন করতে চান তাদের হুশিয়ারী দেন তিনি। তিনি আরও বলেন, তাহিরপুর সদরের পরে ট্যাকেরঘাট করেন সমস্যা নেই। তবে আগে তাহিরপুর সদরে করতে হবে, তা নাহলে আমরা তাহিরপুরের সচেতন মহল তাহিরপুর পল্লী বিদ্যুৎ অফিস শীলগালা করে দেব।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন (উপকেন্দ্র)। প্রতিটি উপজেলায় সর্বপ্রথম সাবস্টেশন উপজেলা সদরে স্থাপন করা হলেও আমাদের এখানে একটি ইউনিয়নে স্থাপন করা হয়েছ। উপজেলা সদরে সাবস্টেশন না থাকায় সুবিধাবঞ্চিত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএনও অফিস সহ বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তর। তিনি বলেন, আমরা জানতে পেরেছি আবারও উপজেলা সদরকে অগ্রাধিকার না দিয়ে আরও একটি সাবস্টেশন সদর ইউনিয়নের বাইরে স্থাপন করার লক্ষে পায়তারা করছে। আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বলতে চাই আপনারা তাহিরপুর  সদরে সাবস্টেশন করার পরে প্রতিটি ইউনিয়নে করেন আমাদের আপত্তি নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানব ব ন্ধ ন

আপডেট সময় : ১২:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪