সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলা আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।মঙ্গলবার (১২ নভেম্বর) তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের নিমু মিয়ার ছেলে সোয়াইবুর রহমান মিটন (৩০), আমুড়া বাঙ্গালীগুল গ্রামের মৃত সাবাজ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪৫), তার ভাই সাহাব উদ্দিন ও একই গ্রামের মৃত আবাদ আলীর ছেলে নুর উদ্দিন (৫২)।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এরাল বিল নিয়ে লিজগ্রহীতা ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিরোধ চলছিল৷ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ নভেম্বর সন্ধ্যায় দু’পক্ষকে নিয়ে থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দু’টি পক্ষ আশ্বস্ত করেন কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরবর্তীতে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে থানার উপপরিদর্শক সুরুজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় মিটিং পরবর্তী কোন ধরণের সমস্যা হচ্ছে কি না জানার জন্য এরাল বিলে যান। এরপর তারা নৌকা যোগে এরাল বিলের মধ্যে খানে পৌঁছামাত্র বিলে মাছ শিকার করা প্রায় অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়৷

হামলায় থানার উপপরিদর্শক সুরুজ আলী, কনস্টেবল তানজিল ও রনি তালুকদার আহত হন। হামলায় গুরুতর আহত সুরুজ আলী বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় উপপরিদর্শক সুরুজ আলী বাদি হয়ে ২৪ জনের নামোল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১২ তা: ১১/১১/২০২৪ইং) দায়ের করেন। মামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জনসহ ৪ জনকে গ্রেপ্তার করে৷ গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলা আটক ৪

আপডেট সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪