সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

আপনার নামে মামলা হলেই মেসেজ পাবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

কারো নামে মামলা হলেই তার মোবাইলে মেসেজ চলে আসবে। তখন বিবাদী জানতে পারবেন তার নামে মামলা হয়েছে। নতুন এ উদ্যোগ নিল ভারতের কলকাতা পুলিশ। 

কলকাতা হাইকোর্ট বা নিম্ন আদালতে পুলিশ যদি কোনো মামলা দায়ের করেন তাহলে মোবাইলে মেসেজ চলে আসবে। মামলা কবে দায়ের হয়েছে, মামলার নাম্বারসহ যাবতীয় তথ্য মিলবে ওই মেসেজে। 

সংশ্লিষ্ট মামলার তদন্তে কোনো অগ্রগতি হলে সেটাও মেসেজের মাধ্যমে জানতে পারবেন অভিযোগকারী। এমনকি মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্যের মেসেজ যাবে তদন্তকারী অফিসারের মোবাইলেও। কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক থানায় এ ব্যবস্থা চালু হয়েছে।

এ ব্যবস্থা চালু হওয়ায় অভিযোগকারী মামলা দায়ের হওয়ার খবর জানতে পারবেন। তদন্তের অগ্রগতি নিয়ে খবর পাবেন। যদিও মামলা দায়ের করার পরে এফআইআরের কপি আগের মতোই থানা থেকে নিতে হবে।

অভিযোগকারী মামলা সম্পর্কে তথ্য না পেলে বারবার থানায় যান। এ সমস্যার সমাধানে কলকাতা পুলিশ চালু করেছে ‘ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম’ প্রকল্প। এখন বাড়িতে বসেই মেসেজ পাবেন। 

পুলিশ সূত্রে জানা যায়, এমন অনেক গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় আদালতে, যা জানা অভিযোগকারীর প্রয়োজন; কিন্তু তা জানতে না পারার জন্য থানা থেকে শুরু করে আদালতে যেতে হয়। আবার তারিখ ভুলে যাওয়ার কারণে অনেক মামলা ক্ষতিগ্রস্ত হয়। তাই অভিযোগকারী এবং তদন্তকারী অফিসার দুই‌জনই মেসেজ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপনার নামে মামলা হলেই মেসেজ পাবেন

আপডেট সময় : ০২:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪