সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রা ম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম–সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি উইলস।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।

গুরুত্বপূর্ণ এই পদে গতকাল বৃহস্পতিবার সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তিনি আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

শপথ গ্রহণের আগেই ট্রাম্প তাঁর প্রশাসন সাজানোর কাজ সারবেন। এ জন্য তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য তাঁর পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন। তাঁদের নাম ঘোষণা করবেন। প্রথম তিনি সুসির নাম ঘোষণা করলেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। তাঁর সাধারণত অনেক প্রভাব থাকে। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

সুসিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে বেছে নেওয়ার বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বিবৃতিতে তিনি বলেছেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, তা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসি উইলসফাইল।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প। এর পর থেকে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তাঁর মালিকানাধীন মার-এ-লাগো ক্লাবে সময় কাটাচ্ছেন।

চারটি সূত্রের বরাতে জানা গেছে, নিজ প্রশাসনের শীর্ষ পদগুলোতে কাকে কাকে নিয়োগ দেবেন, তা নিয়ে এখন ভাবছেন ট্রাম্প। নিয়োগের জন্য যাঁদের নাম বিবেচনায় আছে, তাঁদের অনেকেই ট্রাম্পের আগের প্রশাসনে কাজ করেছেন।

সুসি ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ। তিনি এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে একত্রে ট্রাম্পের প্রচার কার্যক্রম-সংক্রান্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

এবার ট্রাম্পের পক্ষে প্রচার কার্যক্রম চালিয়ে ক্রিস ও সুসি উভয়ে বাহবা পাচ্ছেন। বলা হচ্ছে, ট্রাম্পের আগের প্রচারাভিযানগুলোর তুলনায় এবারের প্রচারাভিযান ছিল অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ। নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে দেওয়া ভাষণে ট্রাম্প নিজেও এই দুজন ব্যবস্থাপককে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রা ম্প

আপডেট সময় : ০৬:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪