সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে অসময়ে ব্যাপক শিলাবৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ‘শিলাবৃষ্টি’ হয়েছে। এতে রোপা আমনের ক্ষয়ক্ষতি না হলেও একটি পাঁচতলা ভবনের কিছু কাচ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ধমকা হাওয়া বয়ে যায়।

সরেজমিনে উপজেলার জাতুকর্ণ পাড়ায় দেখা যায়, প্রায় আধাঘণ্টা ধরে পড়া শিলাবৃষ্টিতে রাস্তা ও বাড়ির উঠানে পুরো স্তূপ পড়েছে। বৃষ্টির পর স্থানীয় লোকজন সেগুলো তুলে পাত্রে রাখছেন।

বানিয়াচং উপজেলার চিকিৎসক মঈনুল হাসান জানান, উপজেলার নতুন বাজার এলাকায় টানা আধা ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়। এতে কয়েকটি বাড়ির জানালার কাচ ফেটে গেছে।

তবে এ শিলাবৃষ্টিতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না বলে জানান উপজেলার কৃষক তৌফিক মিয়া। তিনি বলেন, এখনও ধানের চারায় শিষ জন্ম নেয়নি। তাই শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে বাতাসে ধানের চারা নুয়ে পড়লে ক্ষতি হতে পারে।

হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বোরো ধানের মৌসুমে সাধারণত শিলাবৃষ্টি হয়ে থাকে। এবার আমনের মৌসুমে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে অসময়ে ব্যাপক শিলাবৃষ্টি

আপডেট সময় : ০১:১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪