সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

মহাকাশে বসেই ভোট দিলেন নভোচারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

গোটা বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কেননা, এই নির্বাচনই ঠিক করে দেবে আগামীর পৃথিবীর ভবিষ্যৎ। আর সেই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকেননি মার্কিন নভোচারীরাও। পৃথিবী থেকে অনেকটা দূরে মহাকাশে বসেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তারা।

এখন প্রশ্ন হলো কীভাবে মহাকাশ থেকে ভোট দিলেন এসব নভোচারীরা।

মূলত, তাদের এই ভোটের ব্যবস্থা করে থাকেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ বিষয়ে এক পডকাস্টে নাসা জানিয়েছে, নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন।

তবে এক্ষেত্রে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ওই নভোচারীর হয়ে যে যে স্থানে থাকেন সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নাসা। এবং ‘অনুপস্থিত ব্যালট’ সংগ্রহ করে। এরপর সেগুলো মহাকাশে পাঠানো হয়।

পরের ধাপে নভোচারী ব্যালটটি পূরণ করে, এতে স্বাক্ষর করেন এবং স্ক্যান করেন। এরপর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত স্ক্যান করা ব্যালটের পিডিএফ কপিটি নাসার গ্রাউন্ড স্টাফদের কাছে পাঠান। যা পরবর্তীতে তারা ওই এলাকার ভোট কেন্দ্রে জমা দেন।

এই প্রক্রিয়ায় ভোট প্রধানও করেছে নভোচারীরা। নভোচারী নিক হক তার এক্সে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন বা ভাসছেন তাতে কিছু যায় আসে না – আপনার ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ!’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাকাশে বসেই ভোট দিলেন নভোচারীরা

আপডেট সময় : ০১:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪