সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

যে ঘরোয়া উপায়ে সহজেই দূর হবে নখকুনির সমস্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

নখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই থাকে। প্রচলিত কথায় যাকে বলে নখকুনি। হাতের নখের থেকেও পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়। কারণ পায়ের নখকে অনেক বেশি ধুলো, মাটি, ঘাম, পানি সহ্য করতে হয়। যার ফলে ছত্রাক বাসা বাঁধে। 

অনেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খারাপ হয়ে যাওয়া নখের জন্য স্পোরানক্স বা ল্যামিসির মতো মলম ব্যবহার করে থাকেন। যদিও তা বেশ খরচ সাপেক্ষ। তাহলে কীভাবে নিজের নখের যত্ন নেবেন? কীভাবেই বা নখের হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন? চলুন জেনে নেই কিছু ঘরোয়া উপায়।

ভিক্স ভ্যাপো রাব–

মাথা ধরলে এই বামটি অনেকবারই হয়তো ব্যবহার করেছেন। খারাপ নখকে সুস্থ করে তুলতেও এটি বেশ পারদর্শী। সমীক্ষা করে দেখা গিয়েছে, ৮৩ শতাংশ মানুষ, যারা প্রতিদিন অন্তত একবার হলুদ হয়ে যাওয়া নখে এটি লাগান, তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।

ভিনিগার ও লিস্টারিন–

লিস্টারিনে মেন্থল থাকে৷ আর ভিনিগারে যে ছত্রাক জমা হতে পারে না, তা সকলেরই জানা। তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টাখানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন।

ভুট্টা গুড়ো–

ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর সহজতম পদ্ধতি। গ্যাস জ্বালিয়ে ভুট্টার গুঁড়োকে একটি প্যানে ঢেলে গরম করুন। তাতে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে লাগিয়ে নিন। সপ্তাহে একবার করলেই ফল পাবেন।

চা গাছের তেল–

চা গাছের থেকে তৈরি হওয়া তেলও ছত্রাক দমনে সাহায্য করে। নখে জমে থাকা ছত্রাকের বাসা সরাতে এই তেল বেশ উপকারী।

ইউরিয়া পেস্ট–

ইউরিয়া ছত্রাক মারে। তাই ইউরিয়া রয়েছে এমন ক্রিম নখের খারাপ হওয়া অংশে লাগাতে পারেন। তার উপর দিয়ে মিরানেলের মতো অ্যান্টি-ফাঙ্গাল কোনও ক্রিম লাগিয়ে পাকে কিছুক্ষণ বিশ্রাম দিন। তাতেও কাজ হবে। তবে ক্রিম ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে ঘরোয়া উপায়ে সহজেই দূর হবে নখকুনির সমস্যা

আপডেট সময় : ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪