সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

বাবার হত্যাকারী ‘সন্দেহে’ কবিরাজকে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বাবার হত্যাকারী ‘সন্দেহে’ কবিরাজ শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে গলা কেটে হত্যা করেছেন দীপক ভৌমিজ নামের এক তরুণ। হত্যাকাণ্ডে জড়িত দীপককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ আলামত জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার। তিনি বলেন, গত ১২ অক্টোবর উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলায় শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে (৪৫) গলা কেটে হত্যার পর ধান খেতে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই অনিল সাওতাল থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে তথ্যপ্রযুক্তির সহায়তায় নকুলভৌমিজের ছেলে দীপককে র‌্যাবের

সহযোগিতায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, অজিত কবিরাজ (তান্ত্রিক) ছিলেন। তার সঙ্গে নকুল ভৌমিজের পূর্ব বিরোধ ছিল। কয়েক বছর আগে নকুল ভৌমিজ মারা যান। তখন থেকে বাবার মৃত্যুর জন্য অজিতকে দায়ী করে আসছিল দীপক। ১২ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন অজিত। এ সময় পথে তাকে থামান এবং বিরোধের বিষয়ে কথা বলেন দীপক। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দীপক উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে মরদেহ ধান খেতে ফেলে রাখেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবার হত্যাকারী ‘সন্দেহে’ কবিরাজকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৩:০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪