সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জে মারধরের পর তালা মেরে জামায়াত নেতাকে আটকে রাখলেন বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কিশোরগঞ্জের বাজিতপুরে বাজার কমিটির নির্বাচন চাওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

শনিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত জামায়াত নেতার নাম ডা. হাবিবুর রহমান। তিনি উপজেলার পিরিজপুর ইউনিয়ন জামায়াতের আমির। অভিযুক্ত হামলাকারী মাহমুদ আলম লিটু উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার কমিটিও বিলুপ্ত হয়ে যায়। এতে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু ও তার ছোট ভাই বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন মিলে নিজেদের পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠন করেন। ওই কমিটি বাতিল চেয়ে ও বাজার বণিক সমিতি সদস্যদের মাধ্যমে কমিটি গঠন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন জামায়াত নেতা ডা. হাবিবুর রহমান।

এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ৯টার দিকে লোকজন নিয়ে পিরিজপুর বাজারে ডা. হাবিবুর রহমানের ফার্মেসিতে গিয়ে তার ওপর হামলা চালান। পরে তাকে ভেতরে রেখে তালা মেরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পিরিজপুর বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান জানান, মূলত সদস্যদের ভোটে নির্বাচন চাওয়ায় জামায়াত নেতা ডা. হাবিবুর রহমানের ওপর হামলা করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী বলেন, ঘটনাটি উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে জানানো হয়েছে।

এ বিষয়ে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু বলেন, ফেসবুকে বিএনপিকে ‘ফ্যাসিস্ট’ লিখেছে কিনা তার জবাব চাওয়ার জন্য সেখানে গেছি। এর বেশি কিছু করিনি। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জে মারধরের পর তালা মেরে জামায়াত নেতাকে আটকে রাখলেন বিএনপি নেতা

আপডেট সময় : ১০:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪