সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের সংখ্যায় অন্য সব বিভাগকে ছাপিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ| বিপরীতে সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত সিলেট বিভাগ থেকে| সর্বশেষ চার বিসিএসে (৪৪তম, ৪৫তম, ৪৮তম, ৪৯তম) চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৭ হাজার ৬৫১ জনের মধ্যে ঢাকা বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন| অন্যদিকে সিলেট বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র ২২৯ জন| সদ্য প্রকাশিত পিএসসির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে| প্রতিবেদনটি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপন করা হয়|

চার বিসিএসের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি বিসিএসের ফলাফলেই ঢাকা বিভাগ শীর্ষস্থান ধরে রেখেছে, অন্যদিকে সিলেট বিভাগ ধারাবাহিকভাবে সর্বনিম্ন অবস্থানে রয়েছে| ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (১ হাজার ৪৭১ জন), তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ (১ হাজার ২০০ জন)| এরপর যথাক্রমে খুলনা (৯৮৬ জন), রংপুর (৯২৯ জন), ময়মনসিংহ (৮০৯ জন) এবং বরিশাল বিভাগ (৪৬২ জন)।

বিসিএস ভিত্তিক চিত্র : ৪৪তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩১৯ জন| একই বিসিএসে রাজশাহী থেকে ২৭৫ জন, চট্টগ্রাম থেকে ২৭৯ জন, খুলনা থেকে ২১১ জন, বরিশাল থেকে ১১৭ জন, সিলেট থেকে ৩৮ জন, রংপুর থেকে ২৩৬ জন এবং ময়মনসিংহ থেকে ২০১ জন সুপারিশ পান।

৪৫তম বিসিএসেও এগিয়ে থাকা ঢাকা বিভাগ থেকে ৩৭৯ জন, রাজশাহী থেকে ২৭১ জন, চট্টগ্রাম থেকে ২৯১ জন, খুলনা থেকে ২২৯ জন, বরিশাল থেকে ১০২ জন, সিলেট থেকে ৫৭ জন, রংপুর থেকে ২৪২ জন এবং ময়মনসিংহ থেকে ২৩৬ জন সুপারিশপ্রাপ্ত হন।

৪৮তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে সবচায়ে বেশি ৭৭৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে| এরপরেই রয়েছে ঢাকা বিভাগ;৭২৭ জন| এছাড়া চট্টগ্রাম থেকে ৭৭৮ জন, রাজশাহী থেকে ৫৫৭ জন, খুলনা থেকে ৪৬০ জন, রংপুর থেকে ৩৬৩ জন, ময়মনসিংহ থেকে ২৯৮ জন, বরিশাল থেকে ২০৬ জন এবং সিলেট থেকে ১১১ জন সুপারিশ পান।

৪৯তম বিশেষ (শিক্ষা) বিসিএসে ঢাকা বিভাগ থেকে ১৪০ জন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হন| এই বিসিএসে চট্টগ্রাম থেকে ১২৩ জন, রাজশাহী থেকে ৯৭ জন, খুলনা থেকে ৮৬ জন, বরিশাল থেকে ৩৭ জন, সিলেট থেকে ২৩ জন, রংপুর থেকে ৮৮ জন এবং ময়মনসিংহ থেকে ৭৪ জন সুপারিশপ্রাপ্ত হন।

৬৭ শতংশ নিয়ে এগিয়ে ঢাবি, রাবি-জাবি-চবি মিলিয়ে ১৮% : এদিকে পিএসসির প্রতিবেদন উল্লেখ, ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৬৭ শতাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী| আর রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ শতাংশ শিক্ষার্থী ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট

আপডেট সময় : ০১:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬