সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে চোরাই চিনি ও টাকা জব্দ, আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের অভিযান চালিয়ে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চার পাচারকারীকে। শুক্রবার মাঝরাত রাত ২টা থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

গোপনসূত্রে খবর পেয়ে প্রথমে মিরপুর বাজারে ব্যবসায়ি রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার বাসার নিচতলা ও দুতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে। এছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়। পরে রহমত আলীর বাসায় অভিযান পরিচালনার সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। পাওয়া যায় বস্তা সেলাই ও টাকা গুণার মেশিন।

সেনাবাহিনী জানায়, চোরাকারবারীরা ভারতীয় চোরাই চিনি সেখানে মজুদ করত। এরপর সেখানে তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশীয় কোম্পানী ‘ফ্রেস’র লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগাল করে দিত। পরে এগুলোকে ফ্রেস কোম্পানীর চিনি বলে বাজারে বিক্রি করে। সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে অনুষ্ঠানিক পরে জানানো হবে বলে জানানো হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুদ করে বাজারে বিক্রি করত। অভিযানের সময় চিনি, টাকা গুণার মেশিন ও বিপুল পরিমান টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে চোরাই চিনি ও টাকা জব্দ, আটক ৪

আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪