সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজার জাবালিয়ায় চার ইসরাইলি সেনার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর গাজার জাবালিয়া অঞ্চলে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে চার সেনা হারিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) আজ সকালে নিহত চার সেনার পরিবারকে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

ফিলিস্তিনে ইসরাইলি আক্রমণের নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর গাজা। চলতি মাসের ৬ অক্টোবর থেকে সবকিছু অবরুদ্ধ করে ওই অঞ্চলে ইসরাইলি সেনারা সেখানে নির্বিচার হামলা চালাচ্ছে। গত ২৪ দিনের বিশেষ অভিযানে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

প্রতিবেদনে বলা হয়েছে, চার সেনার মৃত্যুর ঘটনাটি আজ খুব ভোরে ঘটে। এদের সবাই অভিজাত ‘মাল্টিডোমেন’ ইউনিটের সদস্য। এই ইউনিটের কিছু সদস্য, জাবালিয়ায় একটি ভবনে প্রবেশ করেছিল। সেনাবাহিনীর চলমান অভিযানের জন্য ভবনটি ব্যবহার করতে চেয়েছিল তারা।

ইসরাইলি বাহিনীর তদন্তে দেখা গেছে, ভবনের উপরের তলায় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়, যাতে তীব্রভাবে আক্রান্ত হয় দলটি। বিস্ফোরকটি আগে থেকে পুঁতে রাখা ছিল ভবনে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই চার সেনা নিহত হয় এবং একজন গুরুতরসহ আরও তিনজন আহত হয়।

নিহত সেনাদের নাম সিপিটি ইহোনাটান জনি কেরেন, স্টাফ সার্জেন্ট নিসিম মেয়তাল, স্টাফ সার্জেন্ট আভিভ গিলবোয়া, এবং স্টাফ সার্জেন্ট নাওর হাইমভ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজার জাবালিয়ায় চার ইসরাইলি সেনার মৃত্যু

আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪