সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

হবিগঞ্জ নবীগঞ্জে ২২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুরে বিশেষ অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী, এর আগেও একাধিকবার সবুজ গ্রেফতার হয়েছিল, সবুজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সবুজ মিয়া (৩১) উপজেলার গজনাইপুর ইউনিয়নের উত্তর রামলোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়- বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নির্দেশে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি মাদক ব্যবসায়ী রিপন মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৩১) কে আটক করা হয়। এ সময় তল্লাশী করে সবুজের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে নবীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ নবীগঞ্জে ২২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪