সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার কাছে স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতন পোষ্টপেইড মিটার বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকাবাসী।

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন- মনসুর খান, ইকতার খান, মোতাহার হোসেন জিহাদ, সেলিম রানা, ছালাউর রহমান খান, মো. আব্দুল কাইয়ুম, সামছুল হুদা, মোঃ শামীম হোসেন খান, আফতাব মিয়া, মোঃ কাশেম খান, ফয়েজ আহমদ খান, জুনু মিয়া, মোঃ শাহিন খান, আব্দুল কাদির বেলাল, মোঃ খালেদ আহমদ, মোঃ শওকত আলী, মোঃ রজব আলী, ইউসুফ, আবুল মিয়া, দিলওয়ার হোসেন, আফরোজ খান।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, পূর্বের মিটার গুলোকে ডাস্টবিনে ফেলে স্মার্ট প্রি- পেইড মিটার লাগানোর কোন প্রয়োজন নেই। প্রি- পেইড মিটার নষ্ট হলে তা পরিবর্তন করা এবং নষ্ট মিটারের ভুতুড়ে বিল সংশোধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। মিটারের রিডিংম্যান সহ শত শত কর্মচারীও কাজ হারাবে। ২০০৩ইং এর ৫৬ নং ধারা মতে গ্রাহকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানীকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু এই প্রি- পেইড মিটারের কার্ড শেষ হলে সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা জানান, আগের বিলের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে।ভূক্তভোগী এক গ্রাহক জানান, তিনি বাসার মিটারে এক হাজার টাকা রিচার্জ করেন। এর মধ্যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, সার্ভিস চার্জ এসবের টাকা কেটে নেওয়া হয়। টাকা ভরতেই ফুরিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার কাছে স্মারকলিপি

আপডেট সময় : ১২:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪