সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

শীতে ঠোঁট ফাটা থেকে বাঁচতে বাড়িতেই বানিয়ে নিন লিপ বাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক ;

আবহমান বাংলায় ষড় ঋতুর খেলায় প্রকৃতির দুয়ারে দাঁড়িয়ে আগমনী বার্তা দিচ্ছে শীত। শহরের দালান কোঠার ভিড়ে একটু পরে এলেও গ্রামে উকি দিতে শুরু করেছে শীত। গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান তোলার আনন্দের পাশাপাশি চলছে শীতের প্রস্তুতি। 

শীত মানেই প্রকৃতিতে রুক্ষতা আর শুষ্কতার ছোঁয়া। তবে শীতের এ আগমন কেবল প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে আমাদের মাঝে। আর শীতের বাতাস বইতে শুরু করলেই তা ঠোঁটের কোমলতাকে নিষ্প্রাণ করে দেয় সবার আগে। ফাটতে শুরু করে ঠোঁট। অনেকেই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য নানা প্রসাধনী ব্যবহার করছেন। কিন্তু জানেন কি, বাড়িতেই খুব সহজে লিপ বাম তৈরি করতে পারেন। যা কিনা একেবারেই অরগ্যানিক। চলুন জেনে এই সম্পর্কে।

১) এক চামচ গোলাপ জলে একটা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিন। একটি শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে শোওয়ার আগে এই তরল ঠোঁটে মেখে হালকা হাতে মাসাজ করুন। দেখবেন এতে ঠোঁটের শুষ্কতা কমবে এবং ঠোঁট উজ্জ্বল হবে।

২) দুই ‘চামচ অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু। রাতে শোওয়ার আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।

৩) এক চামচ গ্লিসারিনের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। তরলটি শিশির মধ্যে মিশিয়ে রাখুন ফ্রিজে। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে মেখে নিন। দেখবেন ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

৪) আমরা ঠোঁট শুকিয়ে গেলেই জিভ দিয়ে ভিজিয়ে নিই। থুতুতে এক ধরনের অ্যাসিডজাতীয় উপকরণ থাকে, যাতে ঠোঁটের রং বদলে যায়। পাশাপাশি এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে ফেলে। একটা ছোট্ট শিশিতে মধু ভরে রাখুন। বাইরে বের হলে ব্যাগে রাখুন। যখনই ঠোঁট শুকিয়ে যাবে, তখনই ঠোঁটে লাগিয়ে ফেলুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতে ঠোঁট ফাটা থেকে বাঁচতে বাড়িতেই বানিয়ে নিন লিপ বাম

আপডেট সময় : ১০:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪