সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাকে দুশ্চিন্তায় যাত্রীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে অদ্য ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জের সকল গণপরিবহন মালিক শ্রমিক পরিষদ। গণপরিবহন ধর্মঘটের ডাক শুনে দুশ্চিন্তায় এ অঞ্চলের হাজারো যাত্রী। এ নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

যাত্রীরা জানান, ৫ আগস্টের পর দীর্ঘদিন লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধ ছিলো। টোল আদায় যদি সরকারি ভাবে হয়ে থাকে তবে তা সবার মানা দরকার। গণপরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়ে যাত্রীদের হয়রানিতে ফেলছে। এর কোন মানে নেই। যদি গণপরিবহন শ্রমিকদের কোন দাবি থাকে তা আলোচনা করে সমাধান করা হউক।

এর আগে সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণপরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সভার মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।

পরিবহন সংগঠনের নেতারা জানান,  সিলেট লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। প্রতি বছর দিগুন হারে সেতু থেকে ঢোল আদায়ের অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। অনতিবিলম্বে সেতুর ঢোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হুঁশিয়ারি করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাকে দুশ্চিন্তায় যাত্রীরা

আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪