সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

জামিন ফেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও ভাংচুরের মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীকে জামিন দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালত তার জামিন মঞাজুর করেন। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ বলেন, মাধবপুর থানায় দায়ের করা একটি মারামারির মামলায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথের ডাকবাংলোয় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে ১৯ সেপ্টেম্বর থানায় একটি মামলা হয়। মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় মাহবুব আলী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলালসহ ৪৬ জনের নাম উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক এমপি মাহবুব আলীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিন ফেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

আপডেট সময় : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪