সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ইমাম খুনের ঘটনায় স্ত্রী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামের এক ইমাম খুন হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় একমাত্র আসামি ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) নিহত রুহুল আমিনের বাবা শহীদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আসামিকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা খাটের নিচ থেকে ইমাম রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, শুক্রবার রাতে স্বামী রুহুল আমীনকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে অচেতন অবস্থায় পড়লে ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন।

নিহত রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জের হিলালপুরে একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমাম খুনের ঘটনায় স্ত্রী কারাগারে

আপডেট সময় : ০৯:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪