সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, জনগণের জীবনমানের উন্নতি ও আর্থসামাজিক উন্নয়ন এ সরকারের অন্যতম লক্ষ্য। জনগণকে তাঁর কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আজ শনিবার ১৯ অক্টোবর সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এতে সভাপতিত্ব করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, ডিআইজি, পুলিশ কমিশনার, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার, জেলা প্রশাসক সিলেট, জেলা প্রশাসক সুনামগঞ্জ, জেলা প্রশাসক হবিগঞ্জ, পুলিশ সুপার সিলেট, পরিচালক র‍্যাব-৯, ডিআইজি প্রিজন্স সিলেট, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলজিইডি, পরিচালক বিডা সিলেট, বিভাগীয় বন কর্মকর্তাসহ সিলেট বিভাগ ও জেলা পর্যায়ের সরকারী অফিসসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেন, বর্তমান সরকার অনেক পলিসি হাতে নিয়েছে। এসব পলিসি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে তার যৌক্তিক ও যুগোপযোগী সমাধানের মাধ্যমে সংস্কার কাজ অব্যাহত রাখতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স উল্লেখ করে মো. সাইফুল্লাহ পান্না বলেন, সরকারের প্রতিটি পর্যায়ের অধীনস্থ অফিস বা কর্মচারীরা যেন দুর্নীতি করতে না পারে তাঁর জন্য ঊর্ধ্বতন অফিসসমূহকে সতর্ক ও সচেষ্ট থাকতে হবে। কোন অফিস বা ব্যক্তি যদি দুর্নীতি করে তার জন্য উর্ধ্বতনদেরও কর্তব্য অবহেলার জন্য দায়ী করা হবে।

সিলেট শান্তিপ্রিয় অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, এখানে দাঙ্গা-হাঙ্গামা ও অপরাধ তুলনামূলক অনেক কম। যার ফলশ্রুতিতে দেশের অন্য এলাকার তুলনায় এখানে অনেক বেশি উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হয়েছে।

দেশের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে উল্লেখে করে তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে। জনগণকে সেবা প্রদানে সরকারি অফিসসমূহে শুদ্ধাচার ও ন্যায়পরায়ণতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

আপডেট সময় : ১২:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪