সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

যুক্তরাজ্যের বিএনপির সেক্রেটারি সিলেটের কয়ছর-৮৫ নেতাকে নিয়ে দেশে ফিরছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দীর্ঘ একযুগ পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন নির্বাসিত আরো ৮৫ জন প্রবাসী নেতা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।

কয়ছর এম আহমদ জানান, বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় যাত্রা করেছেন।

পবিত্র ওমরার সকল কার্যক্রম সম্পন্ন করে মদিনা শরিফে যাবেন। সেখানে নবী করিম (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন।

তিনি জানান, এরপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫ টায় ঢাকায় পৌঁছাবেন। একইদিন দুপুর ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।এরপর নয়াপল্টন কার্যালয়ে যাবেন। আগামী ২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান 
 সিলেটের
 জগন্নাথপুর যাবেন।

সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারবো। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আপ্লুত হচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাজ্যের বিএনপির সেক্রেটারি সিলেটের কয়ছর-৮৫ নেতাকে নিয়ে দেশে ফিরছেন

আপডেট সময় : ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪