সিলেট জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- আপডেট সময় : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট সরকারি আগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামীম হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হেপি বেগম, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি সদর উপজেলা সম্পাদক সরকারি পাইল্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুক মিয়া। এবারে ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে ছিলো কাবাডি, সাতার ও দাবা।
জেলা পর্যায়ে এই প্রতিযোগীতায় কাবাডিতে (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে জাগরণ উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ। রানার্স আপ হয়েছে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়। কাবাডিতে (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা সিলেট। রানার্স আপ হয়েছে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়।

























