সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট কোম্পানীগঞ্জে পাথর লুট পাটে বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

সিলেট কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সাদাপাথর ও বাংকারের পাথর লুটপাটে বাঁধা দেওয়ায় কোম্পানীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। লুটপাটকারীদের হামলায় আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম হিমেল। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টায়  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লিলাইবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জরুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এসআই শরিফুল ইসলাম এবং জরুরী মোবাইল ডিউটিতে ছিলেন এএসআই হাবিবুল্লাহসহ ৬ পুলিশ সদস্য। সকালে ধলাই নদীর পূর্ব পাড়ে লীলাই বাজার এলাকায় সাদাপাথর ও বাংকার থেকে পাথর লুটপাট করে গাড়িতে লোড করা হচ্ছে এমন সংবাদে তারা গাড়ি আটক করতে যান। এসময় সেখানে পাথর বুঝাই ২টি বড় ট্রাক্টর ও ৩টি ছোট ট্রলি আটক করেন শরিফুল ইসলাম ও হাবিবউল্লাহ। তখন সাদাপাথর বিক্রেতা আব্দুল্লাহ নামের একজন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। তার অনুরোধ না মেনে এসআই শরিফুল ইসলাম গাড়িগুলো থানায় নিয়ে আসার উদ্যোগ নেন। এসময় ঐ এলাকার প্রায় শতাধিক লোককে সাথে নিয়ে পুলিশের উপর হামলা চালান। হামলাকারীরা লাঠি ও বেলচা দিয়ে বেধড়ক মারপিট করে এসআই শরিফুল ইসলামকে। তাদের মারধরে আহত হোন তিনি। পরে অন্য পুলিশ সদস্য তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় হামলাকারীরা গাড়িগুলো সেখান থেকে নিয়ে যায়। বেলা ১টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৪ জনকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- নাঈম, ফখর উদ্দিন, সৈকত দাস ও ইমরান আহমদ মজিব। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাঁধা দেওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কোম্পানীগঞ্জে পাথর লুট পাটে বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা

আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪