সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

ঢাকার সিএমএম আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, আজ পৃথক দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ও ফারুক খানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তখন আদালতে শুনানি চলছিল। শুনানি শেষ হওয়ার পর ফারুক খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন আদালতের সামনে ২০ থেকে ২৫ জন আইনজীবী ও কয়েকজন যুবক স্লোগান দিতে থাকেন। কোতোয়ালি থানার পুলিশ আসার পর আওয়ামীপন্থী ওই আইনজীবী ও অন্যরা চলে যান।

ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক খান সাংবাদিকদের-কে বলেন, আজ বিকেলে হঠাৎ ঢাকার সিএমএম আদালতের সামনে বেশ কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবী ও যুবক বিক্ষোভ করছিলেন। খবর পেয়ে তিনি তখন আদালতের সামনে যান। এ সময় মো. নাহিদ নামের একজনকে আটক করে থানায় নেওয়া হয়। তিনি আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের আত্মীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকার সিএমএম আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪