২০ জনেরও বেশি ইসরাইলি সেনা হতাহত
- আপডেট সময় : ১১:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহর এই হামলায় ২০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য হতাহত হয়েছেন। রোববার সকালে দক্ষিণ লেবাননের রামিয়াতে এসব হামলার ঘটনা ঘটে।
আল মায়াদিন স্যাটেলাইট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের তাল আল-মুদাওয়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করে এবং মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে ইসরাইলি বাহিনীর একাধিক সদস্য নিহত এবং ১৭ জনেরও বেশি আহত হয়।
প্রতিবেদন অনুযায়ী, এই লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা মাঝারি ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এবং সংঘর্ষ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সাহসী প্রতিরোধের প্রমাণ দেখা গেছে, যা ইসরাইলি সেনাবাহিনীর জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হুমকি বয়ে এনেছে।




























