সংবাদ শিরোনাম ::
সিলেটে র্যাবের জালে ফেনসিডিলসহ আটক ৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাত কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মোশাইদ (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

























