সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ভারী বৃষ্টিতে মক্কায় আকস্মিক বন্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রভাবে মক্কা ও আশপাশের অঞ্চলে দেখা দিয়েছিল আকস্মিক বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে বৃষ্টির তীব্রতার বিষয়টি ফুটে উঠেছে। বৃষ্টির আগে সেসব এলাকায় ধূলিঝড় হয়। এতে করে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা হ্রাস পায়।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাদের পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল। বিশেষ করে মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবারের এই ভারী বৃষ্টির পর মক্কার নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যেও এবার দেখা যাচ্ছে বিরূপ আবহাওয়া। অঞ্চলটির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। মরু অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও সেসব জায়গায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আফ্রিকান দেশ মরক্কোর সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা গেছে। সাহারায় বন্যার বিষয়টি একটি বিরল ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারী বৃষ্টিতে মক্কায় আকস্মিক বন্যা

আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪