সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ থেকে সাড়ে ৬৩ লক্ষ টাকার ভারতীয় আপেল জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিবেদক :
সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল জব্দ করেছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ৪৮ বিজিবি’র একটি টহল দল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা কিরনপাড়া থেকে এসব আপেল জব্দ করে। এসময় কাউকে আটক করা যায়নি।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান- এসব আপেলের বাজারমূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা। অভিযানকালে আপেলবাহী একটি ট্রাক জব্দ করে বিজিবি। মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।




























