সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

কানাইঘাট প্রতিনিধি :

 সিলেটের কানাইঘাট উপজেলার ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ওসি আব্দুল আউয়াল। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা বিধানে থানার ওসি’র নেতৃত্বে পৌরশহর সহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থানা পুলিশ টহল দিয়েছে।

ওসি আব্দুল আউয়াল উপজেলার বড়চতুল ইউনিয়নের রাউৎগ্রাম সার্বজনীন পূজামন্ডপ, দাঁড়িখেল বিশ্বহরি পূজামন্ডপ ও পৌরসভার রায়গড় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজখবর নেন। সরকারের নির্দেশনা মোতাবেক শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ সব-সময় আপনাদের পাশে রয়েছে। পূজামন্ডপগুলো পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। সরকারের পক্ষ থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪