সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে অবৈধ পার্কিং, সড়কে ফিরছে না শৃঙ্খলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;

 সিলেট মহানগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা। ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পুলিশ মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও, বাড়ছে না সচেতনতা।

গত রবিবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে অলিগলি সব জায়গায় দীর্ঘ যানজট লক্ষ করা যায়। সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ফলে মহানগরের বিভিন্ন শপিং মল ও বিপণিবিতান গুলোতে বাড়ছে মানুষের চাপ।

গাড়ি রাখার জায়গা না থাকায়, বিভিন্ন সড়কের প্রায় অধিকাংশ জায়গা পার্কিংয়ের কারণে দখল হচ্ছে। এছাড়া গাড়ির সংখ্যার তুলনায় পর্যাপ্ত রাস্তা না থাকায় যানজটে পড়তে হয় নগরবাসীকে। এই যানজট আরও তীব্র হয়, যখন সারিবদ্ধভাবে রাস্তা দখল করে বিভিন্ন বাণিজ্যিক ও সরকারী প্রতিষ্ঠানের গাড়িও অবৈধভাবে রাস্তার উপর পার্ক করে রাখা হয় ঘন্টার পর ঘণ্টা। অবৈধ পার্কিং বন্ধে প্রয়োজন প্রতিটা বিল্ডিং ও শপিংমলে পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে পার্কিং ব্যবস্থা গড়ে তোলা এমনি অভিমত বিশেষজ্ঞদের।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) বি এম আশরাফ উল্যাহ তাহের সাংবাদিকদের-কে বলেন- কমিশনার স্যারের নির্দেশে মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবিরাম কাজ করছি। এসএমপি’র ট্রাফিকে খানিকটা জনবল সংকট রয়েছে। মহানগরের ব্যস্ততম সড়কে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদে থানা বা ফাঁড়িপুলিশেরও দায়িত্ব রয়েছে। তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আবারও বলা হবে- যাতে সড়কে গাড়ি অবৈধভাবে পার্কিং করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি রাখতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অবৈধ পার্কিং, সড়কে ফিরছে না শৃঙ্খলা

আপডেট সময় : ০২:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪