সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাতরা দোকানে থাকা কর্মচারীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে।

গত শুক্রবার দিবাগত ভোররাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ও ব্যকসের সভাপতি শামছুল হুদা ঘটনাস্থলে ছুটে যান। আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, ভোর রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র টেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।

দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে দূর্গা পূজা উপলক্ষে কর্মচারিদের বেতন-বোনাসসহ নগদ কয়েক লাখ টাকা ছিল। গতকাল শনিবার কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল। মিষ্টির দোকান থেকে ৫ লাখ টাকা লুটে নেওয়ার তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, সিসি টিভির ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ আরো জানায়, এর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। এটিও খতিয়ে দেখা হচ্ছে। ব্যকস সভাপতি শামছুল হুদা জানান, ঘন ঘন চুরি ও ডাকাতির কারণে ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। পুলিশ জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবে বলে আশস্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

আপডেট সময় : ১০:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪