সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ভারতে প্রবেশের চেষ্টাকালে মাধবপুর সীমান্তে আটক ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি :

মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের বানিয়াচং থানার পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় বিজিবির প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানায় সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জন প্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যেতে যাচ্ছিল। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) এবং অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০), বানিয়াচং থানার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস (২৭)।

সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি সত্যতা নিশ্চিত করেন জানান, রাতই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে প্রবেশের চেষ্টাকালে মাধবপুর সীমান্তে আটক ৫

আপডেট সময় : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪