সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

লেবাননে ইসরাইলের স্থল অভিযান শুরু, যা বলছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর এবার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। এ অবস্থায় হিজবুল্লাহর পক্ষে ইসরাইলের বিরুদ্ধে যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিতে পারে ইরান। এমন শঙ্কায় ইরানকে হুঁশিয়ার করল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 

ইসরাইলের ওপর হামলা চালালে ইরানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এক টুইটবার্তায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন। 

লয়েড অস্টিন বলেন, আমি আজ (মঙ্গলবার) ইসরাইলের অভিযান পরিচালনার বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছি। আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে, যুক্তরাষ্ট্র ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। আমরা সীমান্তে স্থল অভিযানের ব্যাপারে একমত হয়েছি। যাতে হিজবুল্লাহ ইসরাইলের উপর হামাসের মতো ৭ অক্টোবরের স্টাইলে হামলা চালাতে না পারে। 

তিনি বলেন, আমি পুনরায় নিশ্চিত করছি যে, সীমান্তের উভয় পাশে বেসামরিক নাগরিকরা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন। 

অস্টিন বলেন, ইরান যদি ইসরাইলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর পথ বেছে নেয় তাহলে আমি ইরানের গুরুতর পরিণতির কথা পুনর্ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকির মুখে ওই অঞ্চলে ‘মার্কিন কর্মী, অংশীদার ও মিত্রদের’ রক্ষায় মার্কিন সামরিক বাহিনী ‘ভালো অবস্থানে’ রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবাননে ইসরাইলের স্থল অভিযান শুরু, যা বলছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪