সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

মৌলভীবাজারের বড়লেখায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার ২ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার বড়লেখা প্রতিবেদক :

বড়লেখা উপজেলায় পূর্ব হাটবন্দ জামে মসজিদের একটি সোলার ব্যাটারী চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার আকবর আলীর ছেলে মো. কামাল (৪০), একই এলাকার মাসুক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ও ইয়াকুবনগর এলাকার আনোয়ার আসেন (৩০)। এই ঘটনায় পূর্ব হাটবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে মামলা করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত নয়টার দিকে উপজেলার পূর্ব হাটবন্দ জামে মসজিদের ইমাম এশার নামাজ আদায় করে মসজিদ তালা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর শনিবার ভোর অনুমানিক সাড়ে চারটার সময় ফজর নামাজ আদায়ের জন্য ইমামসহ মুসল্লীরা মসজিদে এসে দেখেন মসজিদের ভেতরে থাকা ২২ হাজার টাকা মূল্যের একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারী নেই।  তাৎক্ষণিক মসজিদের ইমামসহ মুসল্লীরা বিষয়টি মসজিদ কমিটির সভাপতিকে অবগত করেন। পরে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ মসজিদে গিয়ে চুরি যাওয়া ব্যাটারী খোঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে উত্তর চৌমহনী এলাকার গ্রামীণ ব্যাকারীর সিসি ক্যামেরার ফুটেজ দেখে মামলার ২ নম্বর আসামী মো. আব্দুল্লাহকে শনাক্ত করা হয়। পরে মসজিদ কমিটির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে জানায়, কামাল  ও আনোয়ারের সহযোগীতায় রাতে মসজিদের উত্তর পাশের গ্রীলবিহীন থাই জানালা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে মসজিদ থেকে তারা ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। এরপর তারা মো. কামালকে বাড়ি থেকে আটক করলে সেও ব্যাটারী চুরির কথা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বড়লেখা থানার এসআই আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করেন এবং চুরি যাওয়া ব্যাটারিটি আব্দুল্লাহর বাসা ঘোলষা বাউলের চকে অভিযান চালিয়ে জব্দ করা হয়।  

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম রোববার রাত নয়টায় বলেন, মসজিদের ব্যাটারী চুরির ঘটনায় কমিটির সভাপতি থানায় মামলা করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের বড়লেখায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার ২ 

আপডেট সময় : ০৪:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪