সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

শুক্রবার রাতভর লেবানের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।  এই হামলায় হাসান নাসরুল্লাহ অক্ষত রয়েছেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।  

জল্পনা তৈরি হয়, নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে। হামলার পরপর বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহ সমর্থিত সূত্র জানায়, তাদের শীর্ষ নেতা বেঁচে আছেন।

তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরাইল। 

আইডিএফের এক্স পোস্টের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে আইডিএফ লিখেছে, ‘হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী হামলা করে আর বিশ্বকে আতঙ্কিত করতে পারবেন না’।

হাসান নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতা। তিনি বৈরুতে শুক্রবারে ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে জানা গেছে।

তবে ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ ঘোষণার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। কিন্তু গোষ্ঠীটির শীর্ষব্যক্তি নাসরুল্লাহকে হত্যা করা ইসরাইলের জন্য বিরাট সাফল্য হিসেবে ভাবা হচ্ছে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

আপডেট সময় : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪